ডিজিটাল কমার্স নীতিমালা ২০২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক

CreativePulse সর্বদা সরকার ঘোষিত ডিজিটাল কমার্স নির্দেশিকা অনুসরণ করে ক্লায়েন্টদের জন্য নিরাপদ, স্বচ্ছ এবং মানসম্পন্ন সেবা প্রদান করে।

সেবা প্রাপ্যতা ও মূল্য

CreativePulse কর্তৃক প্রদত্ত সকল ডিজিটাল সেবা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রযোজ্য। সেবার মূল্য নির্ধারণ করা হয় সময়, প্রকল্পের ধরন ও ক্লায়েন্টের চাহিদার উপর ভিত্তি করে। যেকোনো সময় মূল্য হালনাগাদ হতে পারে।

অর্ডার গ্রহণ ও নিশ্চিতকরণ

ক্লায়েন্টের প্রজেক্ট বিশ্লেষণের পর অর্ডার গ্রহণ করা হয়। অর্ডার নিশ্চিতকরণে আমাদের প্রতিনিধি ফোন কল, ইমেইল অথবা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে থাকেন।

পেমেন্ট পদ্ধতি

গ্রহণযোগ্য পেমেন্ট মাধ্যমসমূহ: বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার। নির্ধারিত অগ্রিম পেমেন্ট (বা সম্পূর্ণ পেমেন্ট) পাওয়ার পরই প্রকল্পের কার্যক্রম শুরু হবে।

সেবা ডেলিভারি ও সময়সীমা

কাজের ধরন অনুযায়ী সেবা ডেলিভারির সময়সীমা সাধারণত ২ থেকে ১০ দিন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে ক্লায়েন্টকে হস্তান্তর করা হয়।

রিভিশন ও রিফান্ড নীতিমালা

অধিকাংশ ডিজিটাল সেবার ক্ষেত্রে ১–২টি ফ্রি রিভিশন প্রদান করা হয়। আমরা ক্লায়েন্টের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। সম্পূর্ণ কাজ ডেলিভারির পর সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়। বিশেষ পরিস্থিতিতে রিফান্ড নীতিমালা পূর্ব আলোচনা অনুযায়ী প্রযোজ্য হতে পারে।

গোপনীয়তা নীতিমালা

ক্লায়েন্টের সকল তথ্য ও প্রজেক্ট সংশ্লিষ্ট উপাদান সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হয়। কোনোভাবেই এই তথ্য তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয় না।

কপিরাইট ও কনটেন্ট নীতিমালা

ডিজাইন, কোড, কনটেন্ট এবং অন্যান্য উপাদানের কপিরাইট CreativePulse-এর মালিকানাধীন। ক্লায়েন্ট শুধুমাত্র নির্দিষ্ট চুক্তি অনুযায়ী এগুলোর ব্যবহার করতে পারবেন।

যোগাযোগ

CreativePulse

ইমেইল: creativepulsebd@gmail.com

ঠিকানা: মিস্ত্রি পাড়া, শিয়ালুর মোড়, হারাগাছ রোড, রংপুর